কেশবপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যশোরের কেশবপুরে উপজেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লু্র রশিদের সভাপতিত্বে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে শহরের পাবলিক ময়দানে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন- কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফ বিল্লাহ, বুড়িহাটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল খালেক প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল মজিদ, আজিজুর রহমান, মোতাহার হোসেন, প্রভাত কুমার কুণ্ডু, আব্দুল আজিজ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক সমিতির সভাপতি রাজু আহমেদ।
কেশবপুরে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার