মোহাম্মদপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে
সাবেক ছাত্রদল নেতা ইমামুল হাসান হেলালের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বসিলা রোডে ময়ূর ভিলার সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের নেতারা। এসময় নেতারা বলেন গত ২২ সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হয় সেই মামলায় ইমামুল হাসান হেলালের বিরুদ্ধে সেখানে দেখা যায় ৬ নম্বর আসামী করা হয়েছেন ইমামুল হাসান হেলালকে।
তার বিরুদ্ধে এই মিথ্যা মামলার প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত বক্তরা বলেন, আমাদের নেতা হেলাল ভাই দীর্ঘদিন জেলে ছিলেন, তার জীবনের অর্ধেক সময়ই জেলে কাটিয়েছেন সে কখনো এমন ঘৃণিত কাজ করতে পারে না। শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টু বলেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা প্রকৃতি খুনি, তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক। আর সাবেক ছাত্রদল নেতা ইমামুল হাসানকে এই মিথ্যা মামলা থেকে তার নাম প্রত্যাহার করা হউক।
আর তা না হলে শ্রমিক দলের নেতাকর্মীরা রাস্তায় অবস্থান করতে বাধ্য হবে। এসময় মোহাম্মদপুর থানা এলাকায় ময়ূর ভিলার সামনে হাজার হাজার বিএনপির ও শ্রমিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের একটাই দাবি হেলালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হউক। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টু, সদস্য সচিব হেমায়েদ গাজী, মোঃ রুবেল হাওলাদার, মোঃ জাহাঙ্গীর, মোঃ ইব্রাহীম, মোঃ সোবহান।
আরো ্মোউপস্থিত ছিলেন, ফারুক সহ মোঃ ওলি, মোঃ রাজু ৩৩ নং ওয়ার্ড শ্রমিক দলের আহবহক কামাল মৃধা এবং ৩৩ নং ওয়ার্ড সদস্য সচিব সেলিম রাজা সহ আরো উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির হোসেন (অপু) প্রমূখ। এসময় মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহিন এর উপর হামলাকারীদেরও আইনের আওতায় এনে বিচার দাবি করে বিক্ষোভকারী নেতারা।
জামিল আহমেদ / জামিল আহমেদ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ