ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

অর্থের বিনিময়ে মাস্টার রোলে নিয়োগ

১৩ কর্মকতা-কর্মচারীকে ছাঁটাই করলেন পলাশবাড়ী পৌর প্রশাসক


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১২-১০-২০২৪ দুপুর ৪:৬

অর্থের বিনিময়ে বিভিন্ন পদে মাস্টার রোলে নিয়োগ দেওয়ার অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ১৩ কর্মকতা-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। পলাশবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার মঙ্গলবার (৮ অক্টোবর) এক পত্রে তাদের নিয়োগ বাতিল করেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মতুর্জা এলাহী। তিনি জানান, পৌরসভায় কর্মরত ১৩ কর্মকতা-কর্মচারী ছাঁটাইয়ের আদেশ সংক্রান্ত একটি পত্র পাওয়া গেছে।

উল্লেখ্য, পলাশবাড়ী পৌরসভার সাবেক মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব মেয়র থাকাকালে ২০২২ সালে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বেশ কয়েকটি পদে তার শ্যালিকা-ভাগিনাসহ বেশ কয়েকজনকে বিভিন্ন পদে নিয়োগ দেন। একইভাবে তিনি ১৫ কর্মকতা-কর্মচারীকে মাস্টার রোলে নিয়োগ দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ও কাজকর্ম না থাকায় তাদেরকে ছাটাই করা হয়।

এর আগে, স্বজনপ্রীতি করে নিয়োগ বাণিজ্যের ঘটনায় এক বছর আগে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন পৌর এলাকার বাসিন্দা লিয়াকত। পরে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়।

এদিকে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আত্মগোপনে সাবেক মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত