১২ বছর আগে শিবিরকর্মী শহীদ মুজাহিদ হত্যায় সাবেক অর্থমন্ত্রীর নামে মামলা
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক শিবিরকর্মী নিহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ ৩৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বড় ভাই নাজমুজ শাহাদাত। মামলায় নাম উল্লেখ ছাড়াও আরো ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নিহত শহীদ মোজাহিদুল ইসলাম মুজাহিদ (১৪) দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি বেশার পণ্ডিতপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে চিরিরবন্দর থানায় দায়ের করা ওই মামলার বাদী হয়েছেন তার বড় ভাই নাজমুস শাহাদাত। মামলায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের সাবেক সংসদ সদস্যকে প্রধান আসামি করে হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক অর্থমন্ত্রীর ভাই শামীম হাসান, খানসামা উপজেলার সাবেক চেয়ারম্যান শফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, শাফিয়ার রহমান, নুর ইসলাম নুরু, আহসানুল হক, আজিমউদ্দিন সরকার, মোসলেমউদ্দিন প্রমুখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে হরতাল ও মিছিল কর্মসূচি ঘোষণা করে। আগের দিন সন্ধ্যায় হরতালের সমর্থনে রানীরবন্দর এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেয় ও লাঠিসোটা, ইটপাটকেল ও দেশীয় আগ্নেয়াস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। ওই হামলায় গুরুতর আহত হন মোজাহিদুল ইসলাম। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১২টায় তার মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহত ব্যক্তির ময়নাতদন্ত হয়। এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।
মামলার বাদী নাজমুজ শাহাদাত মুঠোফোনে বলেন, তাদের বাবা খানসামা উপজেলা জামায়াতের সাবেক আমির ছিলেন। তিনি নিজেও ইছামতি ডিগ্রি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। তার ভাই মোজাহিদুল ইসলাম শিবিরের কর্মী ছিল। এতদিন আমাদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকির কারণে আমরা আসামিদের বিরুদ্ধে কোনো মামলা করতে পারিনি। পাল্টা তার নামে বিভিন্ন সময় ৩২টি এবং তার বাবার নামেও ২৮টি মিথ্যা মামলা দেয়া হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১২ সালে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
জামান / জামান
আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা
হাটহাজারীতে অকটেন মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখার অপরাধে জরিমানা।
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
আদমদীঘিতে ট্রাকচাপায় প্রাণ গেল শিশু হাবিবার
গোমতী নদীর তীর রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযান
বগুড়ার গাবতলীতে শ্যালো মেশিন ঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
অভয়নগরে আইনশৃঙ্খলা সভা: দুর্নীতি, মাদক ও সন্ত্রাস দমনে সম্মিলিত উদ্যোগের আহ্বান
হত্যা মামলার আসামির ‘ক্ষোভ’: ৫০ নিরীহ চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা
শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত
মনপুরায় তরমুজে ভরা মাঠ, ঝড়ের আশঙ্কায় নির্ঘুম রাত চাষিদের
জ্বালানি তেলের নিরাপত্তা ও পাচার রোধে রাজশাহীতে বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে শীর্ষ সন্ত্রাসী রাসেলসহ তিনজনের ৫ বছরের কারাদণ্ড, এলাকাবাসীর স্বস্তি