মোহাম্মদপুরে মসজিদ সমাজ বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা
ইসলামি সুখী সুন্দর সমাজ গঠনে মসজিদের ভূমিকা এবং বিশ্বব্যাপী ইসলামী অর্থনীতি সম্প্রসারণে মুসলমানদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন। আজ সোমবার, সকাল ১০ টায় ৬/২৬, ই ব্লক লালমাটিয়া মসজিদ সমাজের প্রধান কার্যালয়ে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয়-সহ মসজিদ সমাজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। প্রধান আলোচনায় ছিলেন, সোমালিয়ার রাজধানী মোগাদিসুর দারুসসালাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.শেখ আসিফ এস মিজান। এসময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা এনামুল হক মুসা, মুফতি আব্দুল্লাহ আল মামুন, শাহ্ নেওয়াজ কাজল, আশরাফ আলি আকন, মুফতি যুবায়ের আহমদ, মোহাম্মদ শিহাব উদ্দিন-সহ প্রমূখ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, মুহাম্মদ নওয়াব আলী ভূঁইয়া। মসজিদ সমাজ বাংলাদেশ’এর সভাপতি মুহাম্মদ নওয়াব আলী বলেন, সারাদেশে ১ লাখ মসজিদে আমাদের মক্তব শিক্ষা কার্যক্রম চালু করবো। ৯০ লাখ মানুষকে মাদক মুক্ত করবো। ২ লাখ পথশিশুদের সুশিক্ষিত করে গড়ে তুলার চেষ্টা করবো। ইসলামিক ইন্টারন্যাশনাল ব্যাংক অফ জামবিয়ার বাংলাদেশ একটি শাখা খোলা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচি, হাতে নেওয়া হবে। এসময় অন্যান্য বক্তারা বলেন মসজিদ সমাজ বাংলাদেশ, একটি সেবামূলক সংস্থা, এই মসজিদ সমাজ মানুষের কল্যাণে কাজ করে থাকে। মসজিদ সমাজ বাংলাদেশ ১৯৭৭ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়। এই সংস্থায় লিবিয়া থেকেও সাহায্য সহযোগিতা আসতো কিন্তু বিগত সরকারের সময় সেই সাহায্য সহযোগিতা বন্ধ করে দেওয়া হয়। বক্তরা আরো বলেন, আবারো আগের মতো এই মসজিদ সমাজ পূর্ণরূপে চালু করা হলো।
জামিল আহমেদ / জামিল আহমেদ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ