ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাগনভূঞায় ক্যান্সার আক্রান্ত অনিকের পাশে প্রবাসী ফাউন্ডেশন


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ৪:১৮

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মাছিমপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ক্যান্সার আক্রান্ত অনিককে ৭০ হাজার টাকা দিয়ে তার পাশে দা‍ঁড়িয়েছে সামাজিক সংগঠন দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশন। রোববার (২৯ ‍আগস্ট) সকালে উপজেলার জায়লস্কর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নগদ অর্থ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন।

দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন রিংকুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আবু সুফিয়ানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- জায়লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহি উদ্দিন হায়দার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল হুদা সুমন, ২নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল উদ্দিন, সংগঠনের কাতার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দুবাই শাখার সদস্য কামাল উদ্দিন, অনুষ্ঠান সমন্বয়ক সংগঠনের দুবাই কমটিরি সদস্য হাসান উদ্দিন টিপু, কাতার শাখার সাংগঠনিক সম্পাদক হাবিব উল্যাহ প্রমুখ।

অনিকের মা শামছুন নাহার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলের চিকিৎসার জন্য দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশন পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সমাজের বৃত্তবানরা এগিয়ে এলে ছেলের চিকিৎসা করানো সহজ হতো।

এমএসএম / জামান

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা

রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২

ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন