ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি আ. রহমান মাস্টার গ্রেফতার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ২:৪

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী মো. হৃদয় হত্যা মামলায় কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুর রহমান মাস্টারকে (৪৯) গ্রেফতার করেছে র‍্যাব-১। সোমবার (১৪ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ৪নং সেক্টরের সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম। গ্রেফতারকৃত আব্দুর রহমান মাস্টার কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার মৃত আজম আলীর ছেলে। তিনি কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বের পাশাপাশি  মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যও ছিলেন। 

নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন। লেখাপড়ার পাশাপাশি তিনি কোনাবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে অটোরিকসা চালাতেন। ওই ঘটনায় নিহতের ফুফাতো ভাই ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জিএমপির কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে আ. রহমান মাস্টারকে আদালতে পাঠানো হয়েছে। ওই ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 

এমএসএম / জামান

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস