খানসামায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনপূর্ব সমন্বয় সভা অনুষ্ঠিত
‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ স্লোগানকে প্রতিপাদ্য করে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনপূর্ব সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামসুদ্দোহা মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) হাসিনা বানু, মেডিকেল অফিসার লিমন চন্দ্র সেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাজাহান সরকার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক মিয়াসহ সাংবাদিকবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকার উপকারিতাসহ বিস্তারিত তুলে ধরেন মেডিকেল অফিসার আসিফ জাহান পিয়াস।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। তাই জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। আগামী ২৪ অক্টোবর থেকে ১৮ কর্মদিবসে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীসহ ১০-১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠানবহির্ভূত কিশোরীরা বিনামূল্যে এ টিকা নিতে পারবে।
T.A.S / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন