ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে বাজার সভাপতিসহ দুজনকে গুলি  


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৭-১০-২০২৪ রাত ১১:৪৪

রাজধানীর মোহাম্মদপুর থানার শিয়া মসজিদ এলাকায় মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি কাঁচা বাজারের সভাপতিসহ দুজনকে গুলি করেছে দূর্বৃত্তরা। আহত অবস্থায় তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান। গুলিতে আহতরা হলেন- আবুল হোসেন(৫০) ও তার ছোট ভাই মাহবুব(৪২)। 

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি বাজারে আসে। তারা বাজারের সভাপতির আবুল হোসেনের অফিসে যায়। সেখানে আলাপচারিতা করে তিনজন বের হয়ে যাওয়ার সময় সভাপতি আবুল চিৎকার দিয়ে বলে তাকে পিস্তল ঠেকিয়েছে তাদের কাছে পিস্তল রয়েছে। এরইমধ্যে বাজারের লোকজন ওই তিন ব্যক্তিকে আটকানোর চেষ্টা করে। 

এসময় সভাপতির ছোট ভাই মাহাবুব-সহ বাজারের লোকজন আটকাতে গেলে দুজনকেই গুলি করে দেয় দুর্বৃত্তরা। এসময় আবুলের পায়ে ২ টি গুলি করে এবং তার ভাই মাহবুবের পিঠে একটি গুলি করার পাশাপাশি ২ রাউন্ড ফাকা গুলি করে পালিয়ে যায়। তবে লোকজনের উপস্থিতির কারণে তাদের আনা জিক্সার মডেলের একটি মটরসাইকেল ফেলে রেখে যায় বাজারে। বর্তমানে মটরসাইকেলটি থানা হেফাজতে নিয়েছে পুলিশ। 

এদিকে আহত অবস্থায় দুই ভাইকে  সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুলির ঘটনার বিষয়ে ওসি বলেন, রাত ৮টার দিকে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি কাঁচা বাজারের সভাপতি ও তার ছোট ভাইকে গুলি করার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিষয় জানার চেষ্টা করছি। এ দিকে এই ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জামিল আহমেদ / জামিল আহমেদ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়