ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থার আবেদন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৮-১০-২০২৪ দুপুর ১২:৪৮

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামানের বিরুদ্ধে অনাস্থার আবেদন দিয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যবৃন্দ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বরাবর লিখিত অনাস্থার আবেদন করেছেন উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ। পরিষদের ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যসহ মোট ১০ জন ওই আবেদনে স্বাক্ষর করেছেন।

অনাস্থার আবেদনে উল্লেখ করা হয়েছে, ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দলীয় প্রভাব খাটিয়ে পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। অনিয়ম ও দুর্নীতিতে ছিলেন বেপরোয়া। চেয়ারম্যান তৌহিদুজ্জামান কোনো কাজের জন্য পরিষদের সদস্যদের মতামতের তোয়াক্কা করতেন না। তাছাড়া তিনি পরিষদের অর্থের একটি অংশ ও সরকারি বরাদ্দকৃত অর্থের অর্ধেক এককভাবে আত্মসাৎ করে আসছেন। প্রতি ইউপি সদস্যদের নামে বরাদ্দ দেখিয়ে তিনি আত্মসাৎ করতেন বলে ইউপি সদস্যরা জানিয়েছেন। তার এই অর্থ আত্মসাতের বিরুদ্ধে কোনো ইউপি সদস্য প্রতিবাদ করলে তাকে দলীয়ভাবে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে থাকেন। তাছাড়া ওই সদস্যকে সকল ধরনের প্রকল্প থেকে বাধ্যতামূলক বাদ দিতেন।

এহেন পরিস্থিতিতে স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, দুর্নীতিবাজ, খামখেয়ালিপনা চেয়ারম্যানের বিরুদ্ধে ২ বছর ৭ মাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর অনাস্থা প্রস্তাব এনে আবেদনে স্বাক্ষর করেন- হাসানপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, সদস্য হেকমত আলী, সদস্য নুরুন্নবী সামদানী, সদস্য বুলবুল হোসেন, সদস্য কামরুল হোসেন, সদস্য কল্লোল কুমার দাস, সদস্য আতিয়ার রহমান, সংরক্ষিত মহিলা সদস্য রুবিনা খাতুন ও জাহানারা খাতুন। তারা চেয়ারম্যান তৌহিদুজ্জামানের বিরুদ্ধে আনীত অনাস্থার আবেদনটি গ্রহণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান বলেন, ইতিপূর্বেও তারা একাধিকবার তাদের স্বার্থে এরকম অনাস্থা প্রস্তাব এনে আবেদন করেছিলেন। কয়েকবার তদন্ত হয়েছে কিন্তু তাদের অভিযোগের সত্যতা মেলেনি। দেশের রাজনৈনিক পটপরিবর্তনের কারণে তারা আবারো তাই করেছেন। 

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর সূত্রে জানা গেছে, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামানের বিরুদ্ধে ১০ জন সদস্যের স্বাক্ষরিত অনাস্থার আবেদন পাওয়া গেছে।

T.A.S / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক