কেশবপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
যশোরের কেশবপুরে ইসলামী ছাত্র শিবিরের সিনিয়র নের্তৃবৃন্দদের নিয়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার(১৮ অক্টোবর) বিকেলে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা পূর্ব জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী প্রভাষক মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাস্টার রফিকুল ইসলাম, সহ-সেক্রেটারী মাওলানা রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিউর রহমান, পৌর জামায়াতে ইসলামীর আমির তবিবুর রহমান, খুলনা মহানগরের সাবেক শিবিরের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, মাওলানা আব্দুল মোমিন, তালবিয়াত বিভাগের দায়িত্বশীল আয়াতুল্লাহ খোমেনি, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মাষ্টার আব্দুস সালাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাইদুর রহমান সাঈদ, সাবেক শিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, রফিকুল ইসলাম প্রমুখ। দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠান শেষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন অ্যাডভোকেট রোকনুজ্জামান ও প্রতিফলন শিল্পীগোষ্ঠী।
T.A.S / T.A.S
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান