বাউফলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন
পটুয়াখালীর বাউফলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সক্রিয় এক সদস্য এবং প্রধানমন্ত্রীকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলন করার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোমবার (২৪ মে) বেলা ১১টায় বাউফল থানাসংলগ্ন ডাকবাংলো মোড়ে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধীর রঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাউফল উপজেলা শাখার সভাপতি বাউফল কালীবাড়ি কমিটির সভাপতি এবং বাউফল পৌরসভার প্রথম পৌর প্রশাসক জীবন কৃষ্ণ সাহা, কালীবাড়ি কমিটির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক বৃদ্ধ সত্য রঞ্জন সাহা, পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক অতুল চন্দ্র পাল, দাসপাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক কাঞ্চন ডাক্তার, দাসপাড়া রাধামাধব মন্দিরের সভাপতি খোকন চন্দ্র সাহা, শিক্ষিকা মাধু রানী চাকলাদার এবং ডা. সিরাজুল ইসলাম।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, বাউফলের দাসপাড়া ইউনিয়নের মৃত সুখ রঞ্জন নট্টের ছেলে দীর্ঘদিন পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে তাকে মা ডাকেন। সেই থেকে মাননীয় প্রধানমন্ত্রী সূধীরকে খুব স্নেহ করে আসছেন। অত্যন্ত বিনয়ী এবং সমাজসেবক মুধীর নট্ট বাউফল বাজারে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। আদৌ প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে সুধীর কোথাও কোনো কাজ করছেন না। কিন্তু জমিজমার বিরোধকে কেন্দ্র করে শিব রতন নট্ট নামে সুধীরের বাড়ির এক যুবক প্রতিহিংসাপরায়ণ হয়ে গত ২২ মে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে সুধীর নানা অপকর্ম করছেন বলে বাউফল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন; যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। বক্তরা ওই মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ করেন এবং সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য প্রশাসনের সহায়তা কামনা করেন।
এ ব্যাপারে সুধীর নট্ট জানান, জমিজমা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সালিশ বৈঠকে আমি অচলনামায় স্বাক্ষর দিয়েছি কিন্তু শিব রতন নট্টরা তা দেয়নি এবং সালিশ বৈঠকে হাজির হচ্ছে না। কোনো কুচক্রী মহলের ইঙ্গিতেই ওই সংবাদ সম্মেলন করা হয়েছে। ওই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। প্রধানমন্ত্রীকে আমি মা ডাকি। আমাকে ও প্রধানমন্ত্রীকে নিয়ে যারা সমালোচনা করেছে, আমি তাদের বিচার চাই।
স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ এমপি বলেন, সুধীর প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে কোনো কাজ করেছেন কিংবা কোথাও প্রভাব বিস্তার করেছেন এমনটা শুনিনি। এটা সম্পূর্ণ মিথ্যাচার।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied