কেশবপুরে গাঁজাসহ মাদক সম্রাট রুহুল গ্রেফতার
যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রুহুল আমিনকে (৫৭) ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার মজিদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলামের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক মো. হেলাল উজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মজিদপুর গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রুহুল আমিনকে ১০৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন। রুহুল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, গাঁজাসহ মাদক সম্রাট রুহুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার