খানসামায় সাবেক ইউপি সদস্যের বাসায় হামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরের খানসামার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী এলাকার ভূমিদস্যু, চাঁদাবাজ ও নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং সাবেক ইউপি সদস্য আজিজারের বাসায় হামলার প্রতিবাদে জুয়া ও মাদক সম্রাট আতাব উদ্দিন ও তার ছেলে এবং এর সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অংশ নেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জমিজমার শত্রুতার জের ধরে দীর্ঘদিন যাবৎ মনোমানিল্য চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবারসকালে পরিকল্পিতভাবে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে আমাদের বাড়িঘর ও আঙিনায় অনধিকার প্রবেশ করে অহেতুক অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। জমসেদ আলী, আতাবদ্দিন ও তার ছেলেরাসহ একদল লোক অতকির্তভাবে ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এছাড়া এলোপাতাড়ি মারপিট করে ছেলাফুলা রক্তাক্ত জখম করে আমাদের সবাইকে। দিনাজপুর সদর হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন