দিনের আলোয় গাড়ি থামিয়ে ১১ লাখ টাকা ছিনতাই
রাজধানীতে দিনের আলোয় প্রকাশ্যে ১১ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২০ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় নেসলে কোম্পানির একটি গাড়ি আটকিয়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ বিষয়ে নেসলের মোহাম্মদপুর এরিয়া অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল ৯টার দিকে আমরা অফিস থেকে টাকা নিয়ে বের হই ব্যাংকে জমা দেওয়ার জন্য। যখন মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় পৌঁছাই, তখন রাস্তা ভাঙার কারণে আমাদের গাড়িটি কিছুটা ধীর গতিতে চলতে থাকে। এরমধ্যে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পেছন থেকে দুইটি মোটরসাইকেলে করে ছয়জন ছিনতাইকারী এসে গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে তারা দুইটি মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে। আমরা তখন গাড়ি থামালে তারা চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে এবং আমাদের কোপ দেয়।
তিনি আরও বলেন, ছিনতাইকারীদের কোপে আমি পড়ে গেলে তারা ব্যাগে থাকা অফিসের ১১ লাখ ৮৫ হাজার টাকা, ১৭ হাজার টাকার চেক ও আমার পকেট থেকেও টাকা নিয়ে চলে যায়। বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিক বলেন, মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় নেসলে কোম্পানির গাড়ি থেকে টাকা ছিনতাই হয়েছে এমন খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তবে ঠিক কত টাকা ছিনতাই হয়েছে এ বিষয়ে আমরা নিশ্চিত করে এখনই কিছু বলতে পারছি না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব