ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ১১:১৩

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে রাজিয়া সুলতানা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সকাল ৯ টার সময় কোনাবাড়ী থানাধীন জরুন খেলার মাঠ সংলগ্ন সেলিম এর বাসায় এ ঘটনা ঘটে। 

মৃত রাজিয়া সুলতানা রংপুর জেলার বদরগঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রামের ইব্রাহিম এর স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে জরুন এলাকায় সেলিম এর বাসায় ভাড়া থেকে গৃহিণীর কাজ করতো। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় দীর্ঘদিন ধরে  জরুন এলাকায় ভাড়াবাসায় বসবাস করতো ইব্রাহিম দম্পতি। রোববার (২০ অক্টোবর) রাত ১০ টার সময় অফিসে চলে যায় রাজিয়া সুলতানার স্বামী ইব্রাহিম। সোমবার (২১ অক্টোবর) সকাল ৬টার সময় অফিস থেকে এসে দেখেন ভিতর থেকে নক করা। অনেক ডাকাডাকির পরও দরজানা খোলায় আশেপাশের লোকজন এসে দরজা ভেঙে দেখেন গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নাদি উজ্জামান বলেন,লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন,প্রাথমিকভাবে ধারণা  করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটতে পারে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

T.A.S / T.A.S

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস