ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতি


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ৩:২

হাজিরা বোনাস,বাৎসরিক বেতন,নাইট বিল বৃদ্ধিসহ মেডিকেল ছুটি বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করছে একটি পোশাক কারখানার প্রায় কয়েক হাজার পোশাক শ্রমিক। 

সোমবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৮ টা থেকে গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় ইন্টারন্যাশনাল ট্রেনিং সার্ভিস লিঃ (স্ট্যান্ডার্ড গ্রুপ) এর শ্রমিকরা এ্যাসেম্বলী পয়েন্টে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি থেকে দুপুরের খাবারের বিরতিতে যায়।  

নাম না বলার শর্তে এক পোশাক শ্রমিক বলেন, আমাদের বাৎসরিক বেতন ১৫% বৃদ্ধি করতে হবে। হাজিরা বোনাস ১ হাজার টাকা করতে হবে। নাইট বিল ২০০ টাকাসহ মেডিকেল ছুটি বাড়াতে হবে। তা নাহলে আমরা কর্মবিরতি পালন করে যাবো।

ইন্টারন্যাশনাল ট্রেনিং সার্ভিস লিঃ (স্ট্যান্ডার্ড গ্রুপ) এর এডমিন অফিসার মো.শরিফুল ইসলাম জানান, বিজিএমইএ ঘোষণা অনুযায়ী হাজিরা বোনাস ৭৫০ টাকা করা হয়েছে। নাইট বিল করা হয়েছে ১৫০ টাকা। কিন্তু শ্রমিকরা তাও মানছেনা।
তিনি আরো বলেন, বাৎসরিক বেতন ১৫ % বৃদ্ধির দাবি জানিয়েছে তারা। আমরা একা কিভাবে বাড়াবো। আশেপাশে আরও কারখানা আছে। তখন আমাদের উপর চাপ আসবে। সম্পূর্ণ অযৌক্তিক দাবি নিয়ে তারা কর্মবিরতি পালন করছেন। শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে কাজে ফেরানোর জন্য। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, সকাল থেকে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা হাজিরা বোনাসসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে। কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। 

T.A.S / T.A.S

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস