বাসায় মা কাজে ব্যস্ত
বালতির পানিতে পড়ে এক মেয়ে শিশুর মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুর কাটাশূর এলাকার একটি বাসার বাথরুমের বালতি পানিতে ডুবে হুমাইসা আক্তার (ফাতেমা) নামের এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২১ অক্টোবর)বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করে।
শিশুটির বাবা মোঃ রতন জানান, মোহাম্মদপুরের চার রাস্তার মোড়ে আমার একটি মোটর পার্টস দোকান রয়েছে। সন্ধ্যার দিকে আমার স্ত্রী বাসায় কাজে ব্যস্ত ছিল। ওই সময়ে আমার বাচ্চা হাঁটতে হাঁটতে বাথরুমে চলে যায়। বথরুমের বালতির পানিতে খেলা করার সময় হঠাৎ বালতির পানিতে পড়ে যায়। পরে কোথাও না পেয়ে দেখি বাথরুমের বালতির পানিতে ডুবে রয়েছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেই অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমার নিজ বাসা মোহাম্মদপুরের কাটা সুর ছয় তলা ভবনের তৃতীয় তলার ৫/১ বাসায় পরিবার নিয়ে থাকতাম। আমার এক ছেলে এক মেয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক )মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
জামিল আহমেদ / জামিল আহমেদ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
Link Copied