ঢাকা বৃহষ্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নরসিংদীতে সবজির চড়া দামে বিপাকে ক্রেতারা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ১:৫৮

নরসিংদীতে বাজারে বেশিরভাগ শাকসবজি এখনো উচ্চদরেই বিক্রি হচ্ছে। সবজির চড়া দামের কারণে বিপাকে পড়েছেন ক্রেতারা। বিক্রেতারা জানান, বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ এখনো কম। গত কয়েক মাসে দেশে বন্যা-বৃষ্টির কারণে ফসলের অনেক ক্ষতি হয়েছে। এ কারণে সবজির দাম শিগগিরই কমছে না। নরসিংদীর ভেলানগর, বটতলা ও শহরের কয়েকটি বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের তুলনায় কয়েকটি সবজির দাম কিছুটা কমলেও বাজারে এখনো বেশিরভাগ শাকসবজির দাম চড়া। গত সপ্তাহের তুলনায় বেগুনের দাম কেজিতে ২০-৪০ টাকা বেড়ে মঙ্গলবার (২২ অক্টোবর) ১০০-১৪০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া প্রতি কেজি ঢেঁড়স, পটল, ধুন্দুল, চিচিঙ্গা ও ঝিঙা ৮০-১০০ টাকায়, কাঁচামরিচ ২৮০-৩০০ টাকায়, কাকরোল ১০০-১২০ টাকায়, করলা ও বরবটি ১২০-১৪০ টাকায়, মিষ্টিকুমড়া ও দেশি শসা ৭০-৮০ টাকায় এবং পেঁপে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি ও বাঁধাকপি ছোট সাইজ ৫০-৮০ টাকা, শিম ২০০-২৪০ টাকা, আলু ৬০-৮০ টাকা, কচুর লতি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির পাশাপাশি বিভিন্ন ধরনের শাকের দামও বেশি। যেমন লালশাকের আঁটি ২০-৩০ টাকা, পুঁইশাক ৪০-৫০ টাকা ও লাউশাক ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ, রসুন ও আলুর দাম আগের মতোই রয়েছে। এর বাইরে মাঝারি মানের চালে ৩-৪ টাকা ও শুকনা আদার দাম বেড়েছে। মাঝারি মানের ব্রি-২৮ চাল ৬২ টাকা ও ব্রি-২৯ চাল ৬২-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। শুকনা আদা ২৬০-২৮০ টাকায় আর কাঁচা আদা বিক্রি হচ্ছে ১৮০-২২০ টাকায়।

এমএসএম / জামান

মোহনগঞ্জে স্কুলে শিশুদের খবারে অনিয়ম, ঠিকাদারের দায়িত্বে সরকারি চাকরিজীবী

খুলনায় নবনির্মিত কর ভবনের উদ্বোধন

কাজী মইনুল ইসলাম মনুর আয়োজনে ৪৮ নং ওয়ার্ড আন্তঃ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

রাণীনগরে শিশুকে যৌন হয়রানির অভিযোগ;ক্ষুব্ধ স্থানীয়রা

দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত: নালিতাবাড়ীতে লাইনে দাঁড়িয়ে তেল নিলেন ট্যাগ অফিসার

আসছে নানা আয়োজনে মারমা সাংগ্রাইং জল উৎসব

ভিড়-চাপ সামলে ২৪ ঘণ্টা সেবা দিচ্ছে নিগি পাম্প

বাঁশখালীতে মা হত্যা মামলার পলাতাক ২ আসামী পুত্র ও পুত্রবধু গ্রেফতার

দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল

গোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

অটিজম ও মানবতা– প্রতিটি জীবনেরই মূল্য আছে’—(ইউএনও)রুমানা আফরোজ

মহাদেবপুরে রাস্তা নিতে প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর

চাঁদপুর সদর হাসপাতালে ডিবি পুলিশের অভিযানে দালাল চক্রের ৪ সদস্য আটক