জগন্নাথপুরে মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে চার সপ্তাহব্যাপী জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জগন্নাথপুরের সাংবাদিক প্রতিনিধিদের সাথে ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার কার্যকারিতা, জনসাধারণকে উদ্বুদ্ধ করার বিষয়ে ও সামাজিক সচেতনতাসহ টিকার পজেটিভ দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন- জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আরা আশা, মেডিকেল কনসালট্যান্ট ডা. সুব্রত ও ডা. তানজীম হোসেন।
তারা বলেন, বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ জরায়ু মুখ ক্যান্সার, এই সমস্যা সমাধানে বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার সহযোগীতায় আমাদের সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তারা বলেন- বৃহস্পতিবার থেকে সারাদেশের সাথে জগন্নাথপুর উপজেলায় সরকারীভাবে ও বিনামূল্যে শুরু হচ্ছে চার সপ্তাহব্যাপী জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। শুধু এক ডোজ এইচপিভি টিকা নেবার মাধ্যমে এই ক্যান্সার প্রতিরোধ সম্ভব বলেও তারা মন্তব্য করেন।
এই টিকা ১০-১৪ বছরের বিদ্যালয়বহির্ভুত কিশোরী এবং পঞ্চম ও সমমানের শ্রেনীতে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রীদের ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেয়া হবে।
প্রথম দুই সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে, পরবর্তী দুই সপ্তাহে মাঠ পর্যায়ে এই টিকাদান চলবে। একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান চালু থাকবে। জগন্নাথপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত ১২,২৯২ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ৪৭৯ জন কিশোরীর লক্ষ্যমাত্রা নিয়ে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
এসময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সানোয়ার হাসান সুনু, জহিরুল ইসলাম লাল, আমিনুল হক সিপন, গোবিন্দ দে, আমিনুর রহমান জিলু, এইচ এম ফরিদ, আব্দুল ওয়াহিদ, রিয়াজ রহমান, হিফজুর তালুকদার জিয়া, গোলাম সারোয়ার, আলী হোসেন খান, রেজুওয়ান কোরেশী, শাহ ফুজায়েল আহমদ প্রমুখ।
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত