কেশবপুরে শ্মশান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
যশোরের কেশবপুরে শ্মশান থেকে বাবলু ঘোষ (৪২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার বায়সা শ্মশান থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাবলু ঘোষের বাড়ি উপজেলার রায়সা গ্রামে। কেশবপুর শহরের ধানহাটায় তার একটি মুদি দোকান রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন কোম্পানির পণ্যের ডিলার ছিলেন বলে জানা গেছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাবলু ঘোষ গ্রামের বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার ভোরে বায়সা শ্মশানে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
বাবলু ঘোষের ভাই মন্টু ঘোষ বলেন, আমার দাদা (বাবলু) বড় অংকের ঋণগ্রস্ত ছিলেন। সে কারণে তিনি হতাশ ও অবসাদগ্রস্ত ছিলেন। তবে আমার ভাইও বিভিন্ন লোকের কাছে বড় অঙ্কের টাকা পাবেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হয়তোবা কিছু ঘটতে পারে, এটা অসম্ভব কিছু নয়।
কেশবপুর থানার উপ-পরিদর্শক লিটন কুমার দাস জানান, নিহত ব্যক্তির গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। বাবলু ঘোষের ১১ থেকে ১২ কোটি টাকা দেনা আছে। এ কারণে তিনি হয়তো আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
T.A.S / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান