কেশবপুরে ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
যশোরের কেশবপুরে বৃষ্টি ও নদ-নদীর পানিতে জলাবদ্ধ হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এসআর যুব ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে পৌর এলাকার ৩০০ পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসআর যুব ও সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাঈদুর রহমান সাঈদের অর্থায়নে ও সংগঠনের সভাপতি মাস্টার এসএম ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে শুক্রবার (২৫ অক্টোবর) সকালে শহরের গমপট্টিতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ।
বিশেষ অতিথি ছিলেন- কেশবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মেহেদি হাসান জাহিদ, পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, জামায়াত নেতা মতিয়ার রহমান প্রমুখ।
এমন সহযোগিতা পেয়ে খুশি বানভাসি মানুষ। প্রাণভরে দোয়া করলেন সংস্থার জন্য। আজ আমাদের খাবার দিচ্ছে, আল্লাহ তাদের দীর্ঘজীবী করুক।
অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, তারা এই দুর্যোগকালীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুধুমাত্র যারা ত্রাণ পাওয়ার যোগ্য তাদের তালিকা করে হাতে হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। আমাদের উপজেলায় তাদের এই মহৎ কাজের অংশ হতে পারায় আমি তাদেরকে আবারো ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন ভবিষ্যতেও এসআর যুব ও সমাজকল্যাণ সংস্থা যেন এমন কার্যক্রম চলমান রাখতে পারে। আপনাদের পাশে দাঁড়াতে পারে।
T.A.S / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান