রাজবাড়ীর কালুখালীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রাজবাড়ীর কালুখালীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের আ. আজিজ মণ্ডলের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধান করা হয়।
জানা গেছে, আ. আজিজ মণ্ডল তার নিজের ধানক্ষেত দেখতে গিয়ে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে কালুখালী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন।
পরে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার ঘটনাস্থলে এসে সাংবাদিকদের জানান, লাশটি অর্ধগলিত হওয়ায় আমরা সিআইডিকে খবর দেই। তারা এসে ফরেসনসিক আলামত সংগ্রহ করেছেন। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা কয়েক দিন আগে হত্যা করে লাশটি এই নির্জন মাঠের মধ্যে ফেলে গেছে। অজ্ঞাত ওই নারীর বয়স ৩০-৩৫ বছর হতে পারে।
T.A.S / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার