ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের গোলাগুলির ঘটনায় শিশু সাজ্জাদ মারা গেছে


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ৩:২৭

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।এ ঘটনায় আজ ২৮ অক্টোবর সোমবার ৮ বছরের শিশু সাজ্জাদ সকাল ৭ ঘটিকায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শিশুটি ঢাকা মেডিকেল শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

এর আগে ২৬ অক্টোবর) সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে গোলাগুলির ঘটনা গুলিবিদ্ধ হয়ে  এতে আহতরা হয়েছিলেন আমিন (২৭),শফিক (৩২) ও শিশু সাজ্জান (৮)আহতদের উদ্ধার করে  শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে দু'জন কে ঢামেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শিশু সাজ্জাদ আজ সকালে মারা যায়।

এবিষয়ে আশপাশের বাসিন্দারা বলছেন, গত ২৬ অক্টোবর সন্ধ্যার সময় হঠাৎ করে জেনেভা ক্যাম্পের ভেতর ভয়াবহ গোলাগুলি শুরু হয়। যা অন্যান্য দিনের চেয়ে ভয়ঙ্কর রূপ নেয়। হঠাৎ গুলির শব্দে তাজমহল রোড,বাবর রোড ও হুমায়ন রোডের বাসিন্দারা ভয়ে এদিক সেদিক ছুটাছুটি শুরু করে। সন্ধ্যার পর থেকে গুলির শব্দে পুরো এলাকার দোকানপাট ও যানচলাচল থমকে যায়। সন্ধ্যা থেকে হওয়া সংঘর্ষ থেমে থেমে রাত পর্যন্ত গুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানায় বাসিন্দারা।

সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ীদের মধ্যে কিছু অস্ত্র তাদের হাতে যায়, তাদের মুলত সেই অস্ত্র দিয়েই এখন তারা নিজেদের মধ্যে মারামারি করে এতে কয়েক সপ্তাহে বেশ কয়েকজন নিহতও হয়েছে বলে জানা যায়। স্থানীয়রা বলেন,ক্যাম্পে অবৈধ অস্ত্রের মধ্যে রয়েছে 
রাইফেল,ককটেল বোমাসহ নানা ধরনের ভারী অস্ত্র রয়েছে।  শেখ হাসিনার পতনের পর ৫ আগস্ট মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে গতো দুই মাস যাবৎ মাদক ব্যবসায়ীরা ভয়াবহ সংঘর্ষে চালিয়ে যাচ্ছে। গতো কয়েকমাসে মাদক ব্যবসায়ীদের মধ্যে চলা এসব সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জন প্রাণ হারিয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। 

ভয়াবহ সংঘর্ষের পিছনে ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল,গাল কাটা মনু,চুয়া সেলিম,আকরাম,শাহ আলম,পিচ্চি রাজা ও কলিম জাম্বুর  মাদক ব্যবসাকে কেন্দ্র করে ভয়াবহ এ সংঘর্ষ চলাচ্ছে । তবে, ভয়াবহ এ সংঘর্ষ দীর্ঘদিন যাবৎ চললেও স্থানীয় থানা পুলিশ,র‍্যাব ও সেনাবাহিনীর শক্ত কোন পদক্ষেপ না থাকায় এ সংঘর্ষ দিন দিন আরও ভয়াবহ আকার ধারন করছে। তবে গত কয়েকদিনে জেনেভা ক্যাম্প থেকে আজ পর্যন্ত অর্ধশতক গ্রেফতার করেছে পুলিশ। এমন তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানা পুলিশ। 

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার জানান, এ ঘটনায় আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। তবে, আমাদের থানা হিসেবে লোকবল কম থাকায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে আমাদের। পরিবারের সাথে যোগাযোগ করে এবিষয়ে ব্যবস্থা নিচ্ছি।

এমএসএম / এমএসএম

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত