ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

২৮ অক্টোবরের হত্যাকাণ্ড স্মরণে খানসামায় ছাত্রশিবিরের প্রতিবাদী আলোকচিত্র প্রদর্শনী


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৯-১০-২০২৪ বিকাল ৭:২৯

জনসাধারণকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের স্মৃতি স্মরণ করিয়ে দিতে দিনাজপুরের খানসামায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আওয়ামী সন্ত্রাসীদের হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদী আলোকচিত্র ও স্মৃতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার টংগুয়া বাজারে এবং সোমবার রাত ৮টায় উপজেলার পাকের হাটের গ্রোয়ার্স মার্কেটে ‘পল্টন ট্র্যাজেডি’ দিবস উপলক্ষে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খানসামা উপজেলা শাখা। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে শহীদদের স্মরণে অনুষ্ঠিত এ সভায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিত দেখা যায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের একটি অভিশপ্ত দিন এই ২৮ অক্টোবর। ২৮ অক্টোবর এমন একটি লজ্জাস্কর দিন, যেদিন এ দেশের মানুষ কেঁদেছিল, বিশ্ব বিবেক কেঁদেছিল। কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের অন্তর সেদিন একটুও কাঁপেনি। আওয়ামী লীগ যে সন্ত্রাসী সংগঠন, সেদিন সেটি প্রমাণিত হয়েছে। তারা মানুষ হত্যা করে লাশের উপরে নৃত্য করেছে সেদিন। যারা দেশের মানুষকে এভাবে খুন করতে পারে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

জামায়াত নেতারা আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খরস্রোতা সেই নদীর নাম, যে নদীকে বালুর বাঁধ দিয়ে কখনই আটকানো যায় না। শেখ হাসিনা ১৬ বছর চেষ্টা করেছিল জামায়াতের গতিপথকে আটকে দেয়ার জন্য। কিন্তু সেই বাঁধ ভেঙে আরো দুর্বারগতিতে জামায়াতে ইসলামী এগিয়ে এসেছে। রক্তাক্ত ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ মানবতাবিরোধী অপরাধ। এই দিনে এ দেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়। প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ এদিনই সংঘটিত হয়েছিল। এখন সময় এসেছে তাদের শাস্তি দেয়ার।

T.A.S / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন