মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির বিদায় সংবর্ধনা
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে রাজধানীর বেইলী রোডের বাংলাদেশ গালর্স গাইড অ্যাসোসিয়েশনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ গালর্স গাইড অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নবাগত মহাপরিচালক ড. শাহনওয়াজ দিলরুবা খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মাদরাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহমুদুল হক, সরকারি মাদরাসা ই আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল কবির, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসাইনসহ ঢাকা মহানগরীর সব মাদরাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ, সুপার-সহকারী সুপার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক এইচ এম নুরুল ইসলাম এবং সঞ্চালক ছিলেন উপপরিচালক আবুল বাসার। অনুষ্ঠানে বক্তারা মহাপরিচালকের মাদরাসা শিক্ষা অধিদপ্তরে দুই বছরের কর্মজীবনের নানাবিধ সৃজনশীল উদ্যোগ ও কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, মহাপরিচালক হাবিবুর রহমান একাধারে মাদরাসা শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন অন্যদিকে তিনি ছিলেন শিক্ষকবান্ধব। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান তার বিদায়ী বক্তব্যে বলেন, মাদরাসার শিক্ষকরা অন্যান্য শিক্ষাধারার চেয়ে সবচেয়ে আধুনিক শিক্ষক। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় মাদরাসার শিক্ষার্থীরা আজ সব ক্ষেত্রে সফলতা লাভ করছে।
তিনি মাদরাসার সব শিক্ষক-কর্মচারীদের কাছে তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন এবং মাদরাসার সব শিক্ষক ও কর্মচারীকে নবাগত মহাপরিচালককে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন।
T.A.S / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার