ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৬


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ৩০-১০-২০২৪ বিকাল ৬:৭

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্যরাতে কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি এয়ারগান, ১৮টি বড় চাকু, ৩টি ছোট চাকু, ১টি হকিস্টিক, ১৪টি কাঁচি, ৯টি দা, ৫টি রামদা, ২টি চাপাতি, ১টি কুড়াল, ৩টি মদের বোতল এবং ৫টি ঢাল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নফসের বিশ্বাসের ছেলে ইউপি সদস্য রাজু বিশ্বাস (৩২) ও কিসলু বিশ্বাস (৩৬), একই গ্রামের মিজানুর রহমানের ছেলে জনি শেখ (২৭), জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ মনির, জিলমান শেখের ছেলে শোয়েব শেখ( ৩২) এবং মাধবপাশা গ্রামের শাহাদাত সরদারের ছেলে আরিফুল সরদার (৩৮)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

T.A.S / জামান

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার