কালোবাজারে টিসিবির পণ্য, ডিলারসহ গ্রেফতার ৩
কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে দোকানে রাখা টিসিবির পণ্যসহ তিনজনকে গ্রেফতার করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ। এ সময় ৭৪ লিটার সয়াবিন তেল ও ৯২ কেজি মসুর ডাল জব্দ করা হয়। বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রঘুনাথুর ইউনিয়নের মান্দিয়া বাজার এলাকার একটি দোকান থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- টিসিবির ডিলার হারুন অর রশিদ বাদল, দোকানি সুকেশ কুমার কর্মকার এবং রবিউল ইসলাম। এদের মধ্যে ডিলার বাদল ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে, সুকেশ রঘুনাথপুর গ্রামের নিরাপদ কর্মকারের ছেলে এবং রবিউল কালাপাড়িয়া গ্রামের আবুল কাশেম মণ্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ওসি এমএ রউফ খান জানান, কালোবাজারে টিসিবির পণ্য বিক্রির জন্য রাখা হয়েছে বলে টিসিবি কর্মকর্তা তাকে বিষয়টি অবহিত করেন। পরে সেখানে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে বিশেয ক্ষমতা আইনের ২৫ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দেন টিসিবির সহকারী পরিচালক। মামলায় আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদশ (টিসিবি) ঝিনাইদের সহকারী পরিচালক আকরাম হোসেন বলেন, বুধবার রঘুনাথপুর ইউনিয়নে কার্ডধারী দরিদ্রদের মাঝে নায্যমূল্যে টিসিবর পণ্য বিক্রি চলছিল। তিনি ওই কার্যক্রম পরিদর্শনে গিয়ে কালোবাজারে পণ্য বিক্রির জন্য একটি দোকানে রাখা হয়েছে বলে জানতে পারেন। এর সত্যতা পাওয়ায় তিনি পুলিশকে খবর দেন।
হরিণাকুণ্ডুর ইউএনও মো. আক্তার হোসেন বলেন, স্বচ্ছভাবে প্রকৃত কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রিতে কোনো অনিয়ম সহ্য করা হবে না। এর সাথে যে বা যারা জড়িত হোক না কেন তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়া গ্রেফতার ওই ডিলারের লাইসেন্স বাতিলেরও ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন