ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছে ২ টি পোশাক কারখানার শ্রমিকরা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ১২:৯

হাজিরা বোনাস,বাৎসরিক বেতন,নাইট বিল,টিপিন বিল বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছে দুইটি পোশাক কারখানার কয়েক হাজার পোশাক শ্রমিক। শনিবার (২ নভেম্বর) সকাল ৮ টা থেকে গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী জরুন এলাকায় ইসলাম গ্রুপ ও কোনাবাড়ীতে তুষকা গ্রুপের শ্রমিকরা কারখানার ভিতরে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন শুরু করেন।

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব,শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।জানাযায় ইসলাম গ্রুপের শ্রমিকরা ২১ দফা ও তুষকা গ্রুপের শ্রমিকরা ১৬ দফা দাবি আদায়ে এ কর্মবিরতি পালন করছেন। ইসলাম গ্রুপের শ্রমিকরা জানান,ফ্যাক্টরি ম্যানেজার শফিক,সিদ্দিক, আমির,ইসলাম, করিম, এপিএম জাহিদ,বোরহান,ওবায়দুল, এইচ আর অফিসার জয়নাল,লাইনচিপ শামীম, মোজাম্মেল, রবিউল,হুমায়ূন ও সুমনসহ এদেরকে চাকুরীচ্যুত করতে হবে। 

এছাড়াও সার্ভিস বেনিফিট ১০০% এবং বেসিকের ৬৩% দিতে হবে। হাজিরা বোনাস ১হাজার টাকা,টিফিন বিল ৫০ টাকা, নাইট বিল ২০০ টাকা, বাৎসরিক বেতন ৫% বাড়ানোসহ ২১ দফা দাবি পেশ করেন।  এছাড়াও কোনাবাড়ীতে অবস্থিত তুষকা গ্রুপের শ্রমিকরা জানান,পাঁচ ওয়াক্ত নামাজের সময় দিতে হবে। বাৎসরিক বেতন ১০% হারে বৃদ্ধি করতে হবে। ঈদুল ফিতরের ছুটি সর্বনিম্ন ১০ দিন ঈদুল আযহা ১২ দিন ১২ রবিউল আওয়াল ও বিশ্ব ইজতামা মোনজাতের দিন এবং পূজার ছুটি ২ দিন বাধ্যতামুলক দিতে হবে এর পরিবর্তে কোন ধরনের জেনারেল ডিউটি করানো যাবে না বলে জানিয়েছেন শ্রমিকরা। 

নাম না বলার শর্তে তুষকার এক শ্রমিক জানান, আমাদের হাজিরা বোনাস ১০০০ হাজার,নাইট বিল ২০০, টিফিন বিল ৫০ টাকা ,মাতৃত্যকালীন ছুটি ১২০ দিনসহ ১৬ দফা দাবি তাদের।  এসব বিষয়ে জানতে তুষকা গ্রুপের পরিচালক  তারেক হাসান এবং ইসলাম গ্রুপের এডমিন অফিসার রবিউল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে কেউ ফোন রিসিভ করেননি। গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান,সকাল থেকে কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম গ্রুপ এবং তুষকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ে কারখানার ভিতরে মূল ফটকের সামনে কর্মবিরতি  পালন করছে। উভয় কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলছেন তাদের দাবি দাওয়া পূরণে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস