লোহাগাড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন'র অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্থ মক্কা টাওয়ারের দ্বিতীয় তলায় উদ্বোধনকৃত অফিসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি রফিক দিদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি শফিউল আলম।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আবু তাহের। প্রধান মেহমান ছিলেন হক হজ্ব কাফেলার স্বত্বাধিকারী আলহাজ্ব মাহমুদুল হক পেয়ারু। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া শহর শাখার সভাপতি অধ্যাপক জালাল আহমেদ, লোহাগাড়া প্রেসক্লাব'র সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বটতলী শহর শাখার সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বটতলী শহর শাখার সহ সভাপতি,হাজী মনির আহমদ,আবু সাঈদ, অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক সাইফুল্লাহ, প্রচার সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দীন ও অফিস সম্পাদক বশির মোহাম্মদ সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের কর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ষোলোটি বছর ফ্যাসিবাদী শাসনের জুলুম-নির্যাতনে সমগ্র দেশ জর্জরিত। দুর্নীতি, লুটপাট, নাগরিক অধিকার হরণ ও অপশাসনের করাল গ্রাসে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি, প্রশাসনিক ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনগণের স্বতঃস্ফূর্ত ত্যাগ-কুরবানির বিনিময়ে বাংলাদেশ এখন ইতিহাসের এক সম্ভাবনাময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সকল শ্রেণিপেশার নাগরিকদের অংশগ্রহণে দেশকে পুনর্গঠন করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনিক সংস্কারে সরকারকে সহায়তা করতে হবে।
বক্তারা আরো বলেন, শ্রমিকরা দেশের বৃহত্তর জনগোষ্ঠী। আর বটতলী মোটর স্টেশন দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক শহর হওয়ার কারণে বিপুলসংখ্যক শ্রমিক এখানে বসবাস করে। এই বিশাল শ্রমিকজনতার কাছে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার দাওয়াতকে পৌঁছে দিতে হবে।
এমএসএম / এমএসএম
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ