ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২-১১-২০২৪ বিকাল ৫:৩৩

বিদ্যমান আইন বিরোধী ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত রিট (২৭৩০/২০১৩)নিষ্পত্তি এবং স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের ডাক্তারগণ হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। 

শনিবার, ২ নভেম্বর ২০২৪, বেলা ১২ টার দিকে ঘন্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করেন ডাক্তাররা। এসময় উপস্থিত ছিলেন ডা: মো: নুরুন নবী (সাধারণ সম্পাদক, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এ সোসাইটি) , ডা: রাহাত সহ বেশ কিছু ডাক্তার নেতা এবং অন্যান্য ডাক্তারগণ। এসময় ভুয়া চিকিৎসাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

বক্তারা বলেন, ঢাকা সহ সারাদেশে শত শত ভুয়া ডাক্তার রেয়েছে, যারা নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ভুল চিকিৎসা দিয়ে যাচ্ছে। এরা  চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে আসছেন। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী 'নূন্যতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রী ব্যতীত কেউ ডাক্তার পদবী ব্যবহার করিতে পারিবে না " কিন্তু মেডিকেল সহকারী রা নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ভুল চিকিৎসা দিয়ে আসছে। অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক ব্যবহারের জন্য দিন দিন এন্টিবায়োটিক রেজিসটেন্স হয়ে যাচ্ছে, যার জন্য ভবিষ্যতে এন্টিবায়োটিক আর কাজ করবে না, যা একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে।  ভুয়া চিকিৎসক মেডিকেল সহকারীরা, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর বিরুদ্ধে  ২০১৩ সালে একটি রিট (২৭৩০/২০১৩)করেন।  যার শুনানি এই পর্যন্ত ৬৭ বার পেছানো হয়। ফ্যাসিস্ট সরকারের সহায়তায় তারা টাকা খাইয়ে এই মামলা দীর্ঘ ১১ বছর ধরে নিষ্পত্তি হতে দেয়নি, বার বার নতুন করে শুনানির দিন ধার্য করা হয়।      এখন পর্যন্ত  এই ভুয়া চিকিৎসক নিধনের কোনো সুরাহা পাচ্ছি না। 
আগামী ০৩/১১/২০২৪ ,রবিবার  এই মামলার ৬৮তম শুনানি, আগামীকাল যাতে এই মামলার নিষ্পত্তি করা হয় এবং  "এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রী ব্যতীত কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে  পারবে না " সেই আইন বাস্তবায়ন করা হয় তার দাবিতে হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন। 

ডা: মো: নুরুন নবী আরো বলেন, একজন অসুস্থ রোগীর পাশে আপন শুধুমাত্র একজন চিকিৎসকই , সেখানে যদি সেই ডাক্তার এমবিবিএস, বিডিএস করা না থাকে তাহলে কি চিকিৎসা দিবে?  অনেকেই চিকিৎসকের সহকারী হয়েও তারা ডাক্তার পরিচয় দেয় যেটা কখনো কাম্য নয়। 

ডা: মো: নুরুন নবী আরো বলেন, একটি রোগী গত সপ্তাহে  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি হয়, সেই রোগীকে গ্রাম্য এক ভুয়া ডাক্তার, ডাক্তার পরিচয়ে ১ বছর তার পাইলসের চিকিৎসা দেয় কিন্তু শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীকে ভর্তি করা হলে আমরা পরিক্ষা করে দেখি তার  পায়ুপথে ক্যান্সার হয়েছে এবং এই ক্যান্সার তার লিভার সহ সব যায়গায় ছড়িয়ে পরেছে। এই রোগীকে দীর্ঘদিন ভুল চিকিৎসা দেওয়া হয়েছিল বলে তিনি জানান। মুলত ভুয়া চিকিৎসা, ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে এই কর্মসূচি।

 তারা জানান রোগী কে সুচিকিৎসা দিয়ে দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে চায়। তার জন্য দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে ভুয়া চিকিৎসক নিধন জরুরি বলে মনে করেন। রোগীদের প্রতি আহবান আপনারা সচেতন হোন। MBBS/BDS ডিগ্রী ব্যতীত কেউ ডাক্তার নয়, তাদের অপচিকিৎসা থেকে দূরে থাকুন। সে MBBS/BDS ডাক্তার কিনা নিশ্চিত হোন।

 

এমএসএম / এমএসএম

বিমানবন্দরের অগ্নিকাণ্ড নিয়ে পরিদর্শন, গণমাধ্যমকে ব্রিফ করলেন না মন্ত্রী

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রেজাউল কবির পল

বসিলা গার্ডেন সিটিতে ছওয়াবের উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ

কেআইবিতে সংস্কার কাজের টাকা নিয়ে বিভ্রান্তি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের শ্রদ্ধাঞ্জলি

গুলশান-বনানী ও হাতিরঝিল লেক উন্নয়নে রাজউক ও সিটি করপোরেশনের সমন্বিত জোরদার নির্দেশ

মোহাম্মদপুরে যুবদলের ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত

বনানী কবরস্থানের পাশে শহীদের স্পা সেন্টারে চলছে দেহব্যবসা ও মাদক বাণিজ্য

আরইবির সদস্য আব্দুর রহিম মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার

সবুজবাগ থানার এসআই সৈকত কাইয়ুমসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ

মুগদার মানিকনগরে গভীর রাতে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগ, গাড়ি জব্দ

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

স্বাচিপের আজীবন সদস্য হয়েও সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক