ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমিতে একদিনের প্রশিক্ষণ কর্মশালা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২-১১-২০২৪ রাত ৯:১৭

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং CABI PlantwisePlus এর যৌথ উদ্যোগে গতকাল শনিবার জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরে ÔRevitalizing Plant Clinic Activities Using the DCA AppÕ’ শীর্ষক একদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। প্রশিক্ষণ কর্মশালাটি  নাটা-এর মহাপরিচালক মো. আবদুর রহিমের সভাপতিত্বে এবং প্রধান অতিথি হিসেবে ড. এফ এম মাহবুবুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষার জন্য ডিজিটাল সমাধান ব্যবহার করে কার্যকরী উদ্ভিদ ক্লিনিক পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করা।

এই প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষি কর্মকর্তাদের উদ্ভিদ সংক্রান্ত তথ্য সংগ্রহ, কীটপতঙ্গ নির্ণয়, কীটপতঙ্গ ব্যবস্থাপনা এবং ক্লিনিক কার্যক্রম মনিটরিংয়ের জন্যCABI ডিজিটাল টুলস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালার উদ্বোধনী বক্তব্য ও কর্মশালার লক্ষ্য নিয়ে আলোচনা করেন ড. সালেহ আহমেদ, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ - বাংলাদেশ, CABI। পরবর্তী সেশনগুলোতে DCA অ্যাপের কার্যকারিতা, হাতে-কলমে ডেটা এন্ট্রি অনুশীলন এবং ক্লিনিক পরিচালনাকে আরও দক্ষ করার জন্য সমস্যাসমাধান কৌশলগুলি অন্তর্ভুক্ত ছিল।

 মূল সহায়তাকারীদের মধ্যে ছিলেন মোহাম্মদ সফিউজ্জামান, ড. মঞ্জু ঠাকুর, ক্রপ হেলথ অ্যাডভাইজার, CABI, প্রফেসর ড. শায়েফ উল্লাহ, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, প্রফেসর আবু নোমান ফারুক, প্যাথলজি বিভাগ, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মো. তাওহীদুল ইসলাম খান এবং হোমায়রা জাহান সোনম, প্রোগ্রাম অফিসার, CABI। তারা অংশগ্রহণকারীদের কার্যকর ডেটা মানোন্নয়নের কৌশল এবং ব্যবহারিক প্রয়োগের ওপর প্রশিক্ষণ প্রদান করেন। গ্রুপ আলোচনার সময়, অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শেয়ার করেন এবং তাদের ক্লিনিকে ডিসিএ অ্যাপের বৈশিষ্ট্যগুলি বাস্তবায়নের জন্য একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। সমাপনী বক্তব্যে, ড. সালেহ আহমেদ ডেটা-ভিত্তিক কৃষির গুরুত্ব তুলে ধরেন, এবং মো. আবদুর রহিম ও ড. এফ এম মাহবুবুর রহমান বাংলাদেশের কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবস্থাপনা ও কৃষকদের সময়োপযোগী পরামর্শ সহায়তার মাধ্যমে টেকসই কৃষির নিশ্চিতকরণের উপর গুরাত্বারোপ করেন।

 

এমএসএম / এমএসএম

লাইসেন্সবিহীন অনলাইন বাণিজ্যের আড়ালে কোটি টাকার প্রতারণা

‎বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ এসোসিয়েশন

মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

রাজউক ও রিহাবের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হেবা দলিল নিবন্ধনে উৎসে কর প্রযোজ্য হবে না

মানহীন ও ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য: ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

এভিয়েশন ও পর্যটন সাংবাদিকতাকে গতিশীল করতে বাটজার মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাসপাতালের অগ্নি ও ভূমিকম্প ঝুঁকি নিরূপণে রাজউকে সমন্বয় ও পর্যালোচনা সভা

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

টেকসই নগর উন্নয়নে রাজউকে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বাস্তবায়ন সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

রাজউকের পরিদর্শনে পাঁচ হাসপাতালে গুরুতর অনিয়ম