ঢাকা উদ্যান আবু সাইদ বেপারীর বুড়িগঙ্গা পাম্পের অফিস থেকে পিস্তল সহ গ্রেফতার ২
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বুড়িগঙ্গা পাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. সজল আহমেদ (৩২) ও মো. তাজু (২৬) নামের দুই জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১ নভেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগঙ্গা পাম্পের দ্বিতীয় তলায় ম্যানেজারের রুমে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। মামলা নাম্বার ৪/১২১৪ মামলার এজহারে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বেড়িবাঁধ বুড়িগঙ্গা পেট্রোল পাম্পের দ্বিতীয় তলায় ম্যানেজারের রুমে বিদেশি পিস্তলসহ দুই জন অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে থানা থেকে অতিরিক্ত ফোর্স এবং সেনাবাহিনীর সহযোগিতায় বুড়িগঙ্গা পাম্পের দ্বিতীয় তলা থেকে সজল আহমেদ ও তাজু নামে দুই জনকে আটক করি। পরে তাদের দেওয়া তথ্য মতে বাথরুমের ফ্ল্যাশ কমোডের পেছন থেকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িগঙ্গা পাম্পটি বর্তমানে শামীম বেপারীর নামে একজন পরিচালনা করছেন। তার ভাই শাহিন বেপারী আওয়ামী লীগের রাজনীতি করতেন। তিনি বর্তমানে পলাতক থাকায় পাম্পটি তার ভাই শামীম বেপারী দখলে নিয়েছেন। অন্য কেউ যাতে দখলে নিতে না পারে সেজন্য তিনি পাম্প পাহারা দিতে অস্ত্রসহ ওই দুই জনকে নিয়োজিত রেখেছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি ইফতেখার হাসান বলেন, পুলিশের পক্ষ থেকে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় বুড়িগঙ্গা পেট্রোল পাম্পের দ্বিতীয় তলায় ম্যানেজারের রুমে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে সজল আহমেদ ও তাজু নামে দুই জনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাথরুম থেকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে এসআই নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এই মামলায় তদন্ত কর্মকর্তা রয়েছে উপপরিদর্শক এসআই আলতাফ। এস আই আলতাফ বলেন, একটি বিদেশি পিস্তল সহ ঢাকা উদ্যান বেড়ীবাঁধ এলাকায় বুড়িগঙ্গা তেলের পাম্প থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে বর্তমানে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ