কোনাবাড়ী ও কাশিমপুরে শ্রমিক অসন্তোষ, ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
শিল্প অঞ্চল গাজীপুরের কোনাবাড়ী ও কাশিমপুরে ৯ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ১৩ টিতে একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (৪ নভেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ীতে এম এম নীটওয়্যার লিমিটেড,মামুন নীটওয়্যার লিমিটেড ও মকুল নীটওয়্যার লিমিটেড কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেন কারখানা কর্তৃপক্ষ।
এর আগে (৩ নভেম্বর) শ্রমিকদের আন্দোলনের মুখে তুসুকা গ্রুপের ৬ টি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও সোমবার (৪ নভেম্বর)কোনাবাড়ী ও কাশিমপুরে আন্দোলন এর মুখে আরো ১৩টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
ছুটি ঘোষণা করা কারখানা গুলো হলো-
ফ্যাশান সমিট লিঃ,রেজাউল এ্যাপারেলস,লাইফ, টেক্সটাইল লিঃ,কানিজ ফ্যাশান,কে.এম. নুবেলী, রিপন নীটওয়্যার লিঃ,ইসলাম গ্রুপ,ডং আও লিঃ, এস্ট্রো নীটওয়্যার লিঃ,হরণবিল এ্যাপারেলস লিঃ, এবিএম ফ্যাশান লিঃ ( অনন্ত গার্মেন্টস লিঃ) এবং কাশিমপুরে ডোরিন গার্মেন্টস লিঃও কটন ক্লাব বিডি লিঃ
এম.এম. নীটওয়্যার লিমিটেড এর কারখানা কর্তৃপক্ষ নোটিশে উল্লেখ করেন গেল (৩ নভেম্বর) দুপুর আড়াইটার সময় কারখানার শ্রমিকরা অযৌত্তিক দাবীতে বে-আইনিভাবে কাজ বন্ধ রাখে এবং পরবর্তীতে তারা কারখানা থেকে বের হয়ে মেইন গেইটে এসে আক্রমন করে এবং কারখানায় অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে। তাদের আনীত দাবী সমূহের মধ্যে বেশকিছু দাবী কারখনার কর্তৃপক্ষ মেনে নিয়ে তাদের কাজে যোগদানের জন্য বারবার অনুরোধ করা সত্বেও শ্রমিকরা আরো কিছু অযৌত্তিক দাবী উত্থাপন করে কাজে যোগদান করা থেকে বিরত থাকে।
মালিক পক্ষের মতে শ্রমিকগণ কারখানার অভ্যন্তরে উশৃঙ্খলভাবে ভয়ভীতি প্রদর্শন, মারামারি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। শ্রমিকদের এহেন কার্যকলাপ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ মোতাবেক অবৈধ ধর্মঘটের সামিল। কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে (৪ নভেম্বর) সকাল ৮ টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানার সকল ধরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।
এবিষয়ে এম.এম নীটওয়্যার লিমিটেড কারখানার প্রশাসনিক এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,যদি শ্রমিকরা তাদের অযৌক্তিক দাবি পরিহার করে এবং কারখানা খোলার অনুকুল পরিবেশ সৃষ্টি হয় কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। ওই কর্মকর্তা আরো বলেন, কারখানার নিরাপত্তা ও ফায়ার সেইফটি সেকশন অত্র নোটিশের আওতামুক্ত থাকবে।
এম.এম নীটওয়্যার লিমিটেড কারখানার ইউনিট-২ এর সুয়িং অপারেটর মো.সাদ্দাম বলেন,আমরা গেল সোমবার স্বাভাবিক ভাবে কাজ করতে ছিলাম। দুপুর আড়াইটার সময় বহিরাগতরা এসে হাঙ্গামা শুরু করে পরে আমাদের ছুটি ঘোষণা করলে আমরা বাসায় চলে যাই। সোমবার (৪ নভেম্বর) সকালে এসে দেখি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
ইসলাম গ্রুপের ওভেন সেকশনের পিএম মো. মামুন সরকার বলেন,শ্রমিকরা সকলে এসে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। তিনি বলেন,যেসব স্টাফদের অব্যহতি দেওয়া হয়েছে সিও স্যার মিটিংয়ে তাদের অপরাধের লিখিত প্রুভ চেয়েছেন। কিন্তু শ্রমিকরা কোন লিখিত প্রুভ দিবেননা। তাদের দাবি যাদের নাম দেওয়া হয়েছে তাদের ছাঁটাই করতে হবে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, জানান, শ্রমিকদের আন্দোলন এর মুখে তুসুকা এবং এম. এম.নীটওয়্যার লিঃ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও প্রায় ৮ টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, শ্রমিকদের কিছু দাবি মালিক পক্ষ মেনে নিয়েছে। কিন্তু শ্রমিকরা সেই দাবির সাথে একমত
না হওয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
T.A.S / T.A.S
ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত
এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: মীর হেলাল
শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি
ধামইরহাটে মাদক বিরোধী ঝটিকা অভিযানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চোলাইমদ
ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উদ্বোধন
আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা
সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন
সাভারে ইনসাব'র উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মাসুদ রানা পলিন
গজারিয়া পুকুরপাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন: পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়