কোনাবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার
গাজীপুরের কোনাবাড়ীতে ইয়াবাসহ মোঃ রোকন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেওয়ালিয়াবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত রোকন মিয়া মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার তালতলা বাজার এলাকার মৃত আঃ করিম এর ছেলে। সে কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী পশ্চিমপাড়া এলাকায় আওলাদ হোসেন এর বাড়ীর নিচ তলার ভাড়াটিয়া।
পুলিশ জানায় সে দীর্ঘদিন ধরে গাজীপুরের কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। সোমবার (৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
T.A.S / T.A.S
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ