র্যাবের হাত থেকে ছিনিয়ে নেয়া আ. লীগ নেতা পুলিশের হাতে গ্রেফতার
শেরপুরে র্যাবের হাত থেকে ছিনিয়ে নেয়া আওয়ামী লীগ নেতা আওলাদুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সন্ধা ৬ টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের ভাতশালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আওলাদুল শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র হত্যা মামলার আসামি তিনি। বুধবার বিকাল ৪ টায় গাজিরখামার ইউনিয়ন পরিষদ পরিষদ থেকে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করে র্যাব।
আটকের পর স্থানীয় তৃনমুলের আওয়ামী লীগের সমর্থক ও স্থানীয় জনতা চার দিক দিয়ে র্যাবকে ঘিরে ফেলে। মার মুখি অবস্থান নেয় জনতা। এতে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা দেখা দেয়। এসময় জননিরাপত্তার বিষয় বিবেচনা এনে র্যাব ঘটনাস্থল থেকে চলে আসে।
এ সময় উত্তেজিত নেতাকর্মীরা পরিষদের পাশের বিল দিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে নিয়ে যায়।র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আব্দুর রাজ্জাক বলেছেন, শুধুমাত্র পরিস্থির কারণে আপাতত ছেড়ে দেয়া হয়েছে । বল প্রয়োগ করলে রক্ত ঝরতে পারত। পরে সন্ধা ৬ টায় ভাতশালা এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আওলাদুলকে আটক করা হয়েছে।
কারা তাকে ছিনিয়ে নিয়েছে তা জানার চেষ্ঠা চলছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে
এমএসএম / এমএসএম
মলম পাটির মলমের ধারায় আক্রান্ত আবুল কালামের মৃত্যুতে মনপুরাজুড়ে শোক
বিভিন্ন ক্লিনিক মডেল মাদ্রাসার মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ বাকেরগঞ্জবাসী
আত্রাইয়ে বিহারীপুর বাইপাস টু রেলিব্রাদার্স তিনমাথা মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত
ধুনটে টানা তৃতীয়বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এমরুল কায়েস খান
বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন
গোপালগঞ্জে স্মার্ট ভূমি প্রশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বিলাইছড়ি ও কেংড়াছড়িতে মৎস্যজীবিদের চাউল বিতরণ
বিদ্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়ে উদ্বেগ,হাইকোর্টে রিটের পর হুমকির অভিযোগ
বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে শ্রমিকদের কর্মবিরতি
ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর চলাচল শুরু
গুলির পর স্পিডবোটে তুলে নেওয়া স্বপন জীবিত না মৃত, জানে না পরিবার
নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ