ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বিদেশি পিস্তল সহ যুবক গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৮-১১-২০২৪ দুপুর ৪:৫৯

আদাবর থানা এলাকায় চাঞ্চল্যকর অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও দস্যুতার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে  দাউদ খান’কে ২টি বিদেশি পিস্তল, ০২ টি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-২

রাজধানীর আদাবর থানা এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও দস্যুতার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান’কে গত কাল ০৭ নভেম্বর বিকালে গ্রেফতার করেছে র‌্যাব-২। উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ০২ টি ম্যাগাজিন, ০৫ রাউন্ড গুলি, ০৩টি মোবাইল ফোন ও ৫০০০/- হাজার টাকা। 

এজাহারসূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিং সোসাইটি ব্রিটিশ কলাম্বিয়া স্কুল এর ৪র্থ তলায় অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও দস্যুতার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদাবর থানায় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (৩৬) এর নাম উল্যেখসহ একটি মামলা করেন, মামলা নং ০২/২৫০ এ অবস্থায় মামলায় জড়িত আসামিদের গ্রেফতার সংক্রান্তে আদাবর থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (৩৬)’কে গতকাল সন্ধ্যায় আদাবর থানা এলাকা থেকে গ্রেফতার করে। এসনয় উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ০২ টি ম্যাগাজিন, ০৫ রাউন্ড গুলি, ০৩টি মোবাইল ফোন ও ৫০০০/- হাজার টাকা। আসামিকে গ্রেফতার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান র‍্যাব ২ এর সিনিয়র সহকারী এএসপি শিহাব করিম।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়