নৈরাজ্য ঠেকাতে কর্ণফুলীতে জেলা ছাত্রদলের অবস্থান কর্মসূচি
আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (১০ নভেম্বর) ১২টার দিকে জেলা ছাত্রদলের একটি বিশাল মিছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্নদিক প্রদক্ষিণ করে উপজেলার মইজ্জ্যারটেক চত্তরে এসে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতা কর্মীরা।
এ-সময় জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি বলেন,বাংলাদেশের ইতিহাসে রচিত আছে এদেশের জনগণ বারবার আওয়ামী লীগ নামক সংগঠনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। গণহত্যাকারী পলাতক হাসিনা ও তাঁর দোসরদের আরো একবার বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে।
সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে গণহত্যাকারী স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেও ভারতে অবস্থান নিয়ে হাসিনা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পায়তারা করছে। হাসিনার রাজনীতি হচ্ছে লাশের রাজনীতি।তাকে বাংলাদেশের মাটিতে লাশের রাজনীতি আর করতে দিবে না জাতীয়তাবাদী শক্তি।
সদস্য সচিব কামরুদ্দিন সবুজ বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকাণ্ডে ও নৈরাজ্যে করার প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল, আওয়ামী লীগের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী যেন সড়কে নেমে নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য আজকে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল,আগামীতে আওয়ামী লীগ বা যুবলীগ কিনবা ছাত্রলীগ মানক কোন সংগঠনের ব্যানারে যদি কেউ সড়কে নেমে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আসাদুজ্জামান সাজ্জাদ, আব্দুস সবুর, এসএম নয়ন, অলিউল হোসেন রুবেল, শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজান, ফরহাদুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, নুর শাহেদ খাঁন রিপন (দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত), সদস্য যথাক্রমে মহিবুল হক আতিক, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ জিসান, আব্দুল্লাহ আল নোমান জিহাদ এবং জেলা আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা
চন্দনাইশে ভোটকেন্দ্র সংস্কারের বরাদ্দকৃত লাখ টাকা ঢুকলো শিক্ষা কর্মকর্তার পকেটে
চট্টগ্রামে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে আলোচনায় পটিয়ার জিয়াউল হক
ব্যস্ত সময় পার করছে বরগুনার কামারপল্লী
ভূঞাপুর-ঢাকা রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু, যাত্রীদের মাঝে স্বস্তি
নড়াইলে লটারির মাধ্যমে ধান সংগ্রহে ৮শ’ ১২জন কৃষক নির্বাচিত
শ্রমিকদের ওপর হামলার ঘটনায় চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ
কক্সবাজার মেরিন ড্রাইভে পুলিশের টোকেন’ই পাসপোর্ট
মলম পাটির মলমের ধারায় আক্রান্ত আবুল কালামের মৃত্যুতে মনপুরাজুড়ে শোক
বিভিন্ন ক্লিনিক মডেল মাদ্রাসার মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ বাকেরগঞ্জবাসী
আত্রাইয়ে বিহারীপুর বাইপাস টু রেলিব্রাদার্স তিনমাথা মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত
ধুনটে টানা তৃতীয়বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এমরুল কায়েস খান