ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে ডেমরায় বিএনপির মিছিল


সালে আহমেদ photo সালে আহমেদ
প্রকাশিত: ১০-১১-২০২৪ বিকাল ৫:১২

শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে মিছিল করেছে ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  ঢাকা ৫ আসন বিএনপির প্রধান  সমন্বয়ক নবী উল্লাহ নবীর সার্বিক তত্বাবধানে ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামানের নেতৃত্বে ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকায় গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবীতে এই মিছিল বের করা হয়। মিছিলটি ডেমরা- যাত্রাবাড়ি ও ডেমরা-রামপুরা সড়কসহ অভ্যন্তরীণ এলাকায় কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

ডেমরা থানা বিএনপি নেতা এস এম রেজা চৌধুরী সেলিম ও মোঃ আনিসুজ্জামান বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী  হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগ, সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মী দ্বারা জুলুম, হত্যা,নির্যাতন,ধর্ষন,সন্ত্রাসী কার্যকলাপ বীরদর্পে সংগঠিত হয়েছে। অথচ তারা এখন সবাই অতল গহরে লুকিয়ে গেছে। কিছুদিন আগেও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে  আওয়ামী লীগ  ও তার অঙ্গসংগঠন কতৃক গুলি করে ছাত্র জনতা হত্যা করেছে। তাই স্বৈরাচারী শেখ হাসিনা ও তাদের দোসরদের বাংলাদেশে ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সকল  হত্যার বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা  এই অন্তর্বতীনকালীন সরকারকে নিশ্চিত করতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন  ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপি নেতা মোঃ মনির হোসেন খান, মোঃ আওলাদ হোসেন, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার,৬৭ নং ওয়ার্ড বিএনপির  সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃদুলাল ভুইঁয়া,৬৮ নং ওয়ার্ড বিএনপির  সভাপতি গোলাম সারোয়ার লিটন সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই,৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গরিব উল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী, ডেমরা থানার যুবনেতা ডাঃ রফিকুল ইসলাম, হাবিবুর রহমান,মোঃরাসেল খান রাকিব,,ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ রানা,ডেমরা থানা ছাত্রদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব তৌফিকুর রহমান শাওন,সিনিয়র যুগ্ম আহবায়ক  মহারাজ মোঃ সাগর, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মানিক,
শ্রমিক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম,কৃষক দলের আহবায়ক মোঃ শ্যামল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

এমএসএম / এমএসএম

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির