কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে গত এক মাসের বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে পোশাক কারখানার শ্রমিকরা।সোমবার (১১ নভেম্বর) সকাল ৮ টা থেকে মহানগরীর কোনাবাড়ী থানাধীন স্বাধীন গার্মেন্টস এর শ্রমিকরা পল্লী বিদ্যুৎ দশতলা আঞ্চলিক সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ জানাযায় গেল অক্টোবর মাসের বেতন এ মাসের ১০ তারিখে দেওয়ার কথা ছিলো। কিন্তু কর্তৃপক্ষ ১০ তারিখে বেতন দিতে অপারগতা প্রকাশ করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। গতকাল দুপুরের পর তারা কাজ বন্ধ করে দেয়। আজ সকাল ৮ টার সময় এসে কাজে যোগ না দিয়ে পল্লী বিদ্যুৎ সড়ক অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা। কর্তৃপক্ষ বলছেন ১৪ নভেম্বর এর আগে বেতন দেওয়া সম্ভব হবেনা। কিন্তু শ্রমিকরা কেউ এ কথা শুনছেননা।
শ্রমিকরা বলেন,প্রতিমাসের দশ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ বেতনের সময় হলে তালবাহানা শুরু করে। তারা বলেন,বেতন না দিলে আমরা কাজে যোগ দিবনা। এ বিষয়ে জানতে স্বাধীন গার্মেন্টস এর প্রশাসনিক কর্মকর্তা রাজু আহমেদ এর মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে বাইমাইলে কাশেম ল্যাম্পস কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিলসহ দশ দফা দাবি আদায়ে বিক্ষোভ করছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, বকেয়া বেতনের দাবিতে স্বাধীন গার্মেন্টস এর শ্রমিকরা রাস্তা অবরোধ করেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ