পাহাড়ে সেনাশাসন নেই, সেনাবাহিনী রুটিন দ্বায়িত্ব পালন করছে
সারা দেশের মতো খাগড়াছড়িতেও বাংলাদেশ সেনাবাহিনী রুটিন দ্বায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। তিনি বলেন, সেনাবাহিনী শুধু এ অঞ্চলের সিভিল প্রশাসনকে নিরাপত্তা সহায়তা করছে। পাহাড়ে কোনো সেনাশাসন নেই।
সোমবার (১১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন, একটি মহল সেনাবাহিনীর নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, খুনখারাবি করছে। সাধারণ মানুষের নিরাপত্তায় এসব অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী কাজ করছে।
তিনি আরও বলেন, অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সেনাবাহিনী বদ্ধপরিকর। অপপ্রচারে পিছপা হওয়ার সুযোগ নেই।মতবিনিময় সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক জসিমউদদীন মজুমদারসহ জেলা শহরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা
চন্দনাইশে ভোটকেন্দ্র সংস্কারের বরাদ্দকৃত লাখ টাকা ঢুকলো শিক্ষা কর্মকর্তার পকেটে
চট্টগ্রামে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে আলোচনায় পটিয়ার জিয়াউল হক
ব্যস্ত সময় পার করছে বরগুনার কামারপল্লী
ভূঞাপুর-ঢাকা রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু, যাত্রীদের মাঝে স্বস্তি
নড়াইলে লটারির মাধ্যমে ধান সংগ্রহে ৮শ’ ১২জন কৃষক নির্বাচিত
শ্রমিকদের ওপর হামলার ঘটনায় চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ
কক্সবাজার মেরিন ড্রাইভে পুলিশের টোকেন’ই পাসপোর্ট
মলম পাটির মলমের ধারায় আক্রান্ত আবুল কালামের মৃত্যুতে মনপুরাজুড়ে শোক
বিভিন্ন ক্লিনিক মডেল মাদ্রাসার মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ বাকেরগঞ্জবাসী
আত্রাইয়ে বিহারীপুর বাইপাস টু রেলিব্রাদার্স তিনমাথা মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত
ধুনটে টানা তৃতীয়বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এমরুল কায়েস খান