খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে নগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের ওই বাড়িতে অভিযানটি পরিচালনা করে যৌথবাহিনী।
ঘটনাটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেএমপি মঙ্গলবার নিশ্চিত করে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে-একটি রাইফেল, একটি রিভলবার, ১৩ রাউন্ড রাইফেলের গুলি, চারটি রাইফেলের গুলির খোসা, চারটি রাইফেলের গুলির সামনের অংশ, ২০ রাউন্ড রিভলবারের গুলি, দুইটি রাইফেলের গুলির চার্জার, একটি পিস্তলের কভার, একটি রাইফেলের কভার, তিনটি ভারতীয় ১০ রুপির নোট, একটি ভারতীয় ২০ রুপির নোট, দুটি ভারতীয় ১০০ রুপির নোট, একটি বাইনোকুলার, নয়টি পাসপোর্ট ও একটি কালো রঙের ব্যাগ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবীব জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী নগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়ির চতুর্থ তলায় অভিযান চালায়। এই সময় বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে বাড়ির লোকজন পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ব্যাপারে শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে মামলা দায়ের করা হবে। এ ছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সোমবার ভোরে যৌথ বাহিনী ওই অভিযান পরিচালনা করে। অভিযানে ছিল পুলিশ ও সেনাবাহিনী। নগরের রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির চতুর্থ তলা থেকে একটি রাইফেল, রাইফেলের ১৩টি গুলি, রাইফেলের গুলির চারটি খোসা, একটি রিভলবার, রিভলবারের ২০টি গুলি, দুটি রাইফেলের গুলির চার্জার, একটি পিস্তলের কভার, একটি রাইফেলের কভার ও ২৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির উল গিয়াস জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় সোমবার দুপুরেই একটি মামলা হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজওয়ান ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় শুধু শেখ হারুনুর রশিদকে আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
T.A.S / T.A.S
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন