রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা, ২জন গ্রেপ্তার
রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় তানভীর মিয়া (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। তানভীর মিয়া রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার বাবু শেখের ছেলে ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
এ ঘটনায় বুধবার সকালে রাজবাড়ী সদর থানায় ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন নিহত তানভীরের মামা আলম শেখ। এ ঘটনায় পুলিশ বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০) কে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯ টার সময় রাজবাড়ী শহরের ৩নং ওয়ার্ড বিনোদপুর এলাকার সার্বজনীন মন্দিরের পাশে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তানভীর বাড়ীর নিকটে থাকা একটি মুদি দোকানে গেলে সেখান থেকে প্রতিপক্ষের লোকজন ডেকে নিয়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে । পরবর্তীতে তাকে ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, রাত ১০ টার দিকে জানতে পেরেছি তানভীর শেখ (২২) নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। পরবর্তীতে ফরিদপুরে নেওয়ার পথে সে মারা গেছে। এ ঘটনার রহস্য উদঘাটন নিয়ে পুলিশ কাজ করছে। একাধিক টিম মাঠে আছে। এটি নিয়ে আইন-শৃঙ্খলা যাতে কোনভাবেই অবনতি না ঘটে সেদিকে সতর্ক আছে পুলিশ। ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকান্ড হতে পারে। এ বিষয়ে বুধবার সকালে রাজবাড়ী সদর থানায় ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০জনকে আসামী করে মামলা দায়ের করেছেন নিহত তানভীরের মামা আলম শেখ। এ ঘটনায় পুলিশ ২ জনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে।
T.A.S / T.A.S
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার