আখের গোছানোর জন্য চসিককে দুর্নীতির সাগরে নিমজ্জিত করেছে: ডা.শাহাদাত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব নেয়ার পর দেখেছি দুর্নীতির সাগরে নিমজ্জিত সিটি কর্পোরেশন । সেখান থেকে একটি জায়গা বিপ্লব উদ্যানের দোকানগুলো হাত দিয়েছি, সেখানে ২৫ টি দোকান থেকে ১০/ ১২ কোটি টাকা লোপাট হয়ে গেছে। লোপাট কারা করেছে আপনারা সব জানেন। যে ব্যাপারটা নিয়ে আমি শংকিত, গত ১০ বছরে ঐ দোকানগুলো থেকে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা আসার কথা সেখানে প্রতি বছরে ১ লক্ষ টাকা সিটি কর্পোরেশন পেত। কাজেই নিজের আখের গোছানোর জন্য তারা সিটি কর্পোরেশনকে দুর্নীতির সাগরে নিমজ্জিত করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আমি তাই বলেছি, ধৈর্য ধরেন, আমাকে কাজ করার সুযোগ দিন, আমি চাই এই সিটি কর্পোরেশন স্বাবলম্বী হউক। কারণ যেদিন আমি সিটি কর্পোরেশনে গিয়েছি প্রায় সাড়ে ৪শ কোটি টাকা দেনা নিয়ে শুরু করেছি। সিটি করপোরেশনের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যয়ের প্রকল্পের কাজ এখনো চলমান রয়েছে। বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার কাজ চলছে। ২০২২ সালের অক্টোবরে এ প্রকল্পের প্রায় শতকোটি টাকার ২৫টি কাজ গণ খাতে ক্রয়বিধি না মেনে ঠিকাদারদের ভাগাভাগি করে দেয় সিটি করপোরেশন।
তিনি বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নাসিমন ভবনস্থ নগর বিএনপির কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর যুবদল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।এসময় আবুল হাশেম বক্কর বলেন, আওয়ামী লীগ তাদের অপকর্মের কারণে আজ শেখ হাসিনাকে পিছনের দরজা দিয়ে পালাতে হয়েছে। তাই আমাদেরকে জনগণের জন্য কাজ করতে হবে। জনগণের কল্যাণে জনগণের পাশে থাকতে হবে।বিএনপি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। চট্টগ্রামবাসী ডা. শাহাদাত হোসেনের দিকে থাকিয়ে আছে। ভালো কিছু করতে হবে। প্রতিটি এলাকায় উন্নয়নমূলক কর্মকান্ড করতে হবে।
যুবদল নেতা মুস্তাকিম মাহমুদ ও মো. হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন কাওসার লাভু, মহানগর যুবদল নেতা জিয়াউল হক মিন্টু, মো. জসিম উদ্দিন, মো. সালাউদ্দিন, ইদ্রিস সবুজ, মো. সেলিম, ইসমাইল হুসাইন লেদু, মো. সোহেল, রিদওয়ানুল হক, জাকির হোসেন, সাদ্দামুল হক, মো. আমিনুল্লাহ, দেলোয়ার হোসেন, শফিউল বশর সাজু, ইয়াকুব খান, মো. রায়হান, মো. মিজান মো. সাব্বির, রবিউল, মো. ফারুক, মো. খলিল, মো. আলি, জাবেদুল হক, জাহেদ, রাকিবুল হাসান, রহিম মিনু, রাজিব, রাজু আহমেদ প্রমূখ।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা