ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আরিচায় বিআইডব্লিউটিএর ড্রেজার পাইপে আগুন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১১-২০২৪ দুপুর ১:৩৬

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিএ) ড্রেজার বেইজের পাইপে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আরিচা গরুহাট সংলগ্ন বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের পক্ষ থেকে কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের পাশে যমুনা নদীর তীরে রাখা ড্রেজার পাইপের বয়ায় আগুন জ্বলে উঠে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ড্রেজার পাইপের ২৫-৩০ টি বয়া পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ নাশকতা করে আগুন ধরিয়ে দিয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

T.A.S / T.A.S

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার