মহেশখালীতে ডাকাত জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমানকে আটক করেছে কোস্ট গার্ড
মহেশখালীতে পুলিশের লুট হওয়া ০১ টি পিস্তল, ০১ টি দেশীয় পিস্তল, ০২ টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গোলা সহ কুখ্যাত, দুর্ধর্ষ ও মোস্ট ওয়ান্টেড ডাকাত জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিন কে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় ০১ টি টিনের ঘরে ৪ থেকে ৫ জন কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৪ নভেম্বর ২০২৪ তারিখ ভোর ০৫২০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় অস্ত্রধারীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে কুখ্যাত ও দূর্ধর্ষ ডাকাত দল জিয়া বাহিনীর প্রধান মোঃ জিয়াউর রহমান(৪৪) ও তার সঙ্গী মোঃ মহিউদ্দিন(৩৮) নামের দুই জন মোস্ট ওয়ান্টেড ডাকাতকে বাংলাদেশ পুলিশের লুট হওয়া ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি দেশীয় পিস্তল, ০২ টি ম্যাগাজিন, ২২ রাউন্ড গোলা, ০১ টি দেশীয় দা সহ আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আটককৃত ডাকাতসহ জব্দকৃত অস্ত্র ও গোলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।
T.A.S / T.A.S
বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ
গাজীপুরে সুবিধাবঞ্চিত নারীদের পাশে জেলা পরিষদ, বিতরণ হলো সেলাই মেশিন
রায়গঞ্জে গভীর রাতে বকনা গরু চুরি, আতঙ্কে খামারিরা
শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা
চন্দনাইশে ভোটকেন্দ্র সংস্কারের বরাদ্দকৃত লাখ টাকা ঢুকলো শিক্ষা কর্মকর্তার পকেটে
চট্টগ্রামে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে আলোচনায় পটিয়ার জিয়াউল হক
ব্যস্ত সময় পার করছে বরগুনার কামারপল্লী
ভূঞাপুর-ঢাকা রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু, যাত্রীদের মাঝে স্বস্তি
নড়াইলে লটারির মাধ্যমে ধান সংগ্রহে ৮শ’ ১২জন কৃষক নির্বাচিত
শ্রমিকদের ওপর হামলার ঘটনায় চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ
কক্সবাজার মেরিন ড্রাইভে পুলিশের টোকেন’ই পাসপোর্ট
মলম পাটির মলমের ধারায় আক্রান্ত আবুল কালামের মৃত্যুতে মনপুরাজুড়ে শোক