ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুর পদ্মা ভাঙন

চরভদ্রাসনে ঝুঁকিতে বসতভিটা ও স্কুল-ক্লিনিক


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৩১-৮-২০২১ বিকাল ৬:১৬

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মার ভাঙনের ঝুঁকিতে রয়েছে বসতভিটা, স্কুল ও কমিউনিটি ক্লিনিকি। গত কয়েক দিনের পদ্মার ভাঙনে উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিকসহ চরহরিরামপুর ইউনিয়নের ছবুল্যা শিকদারের ডাঙ্গী গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে পড়েছে। 

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ‍আগে পদ্মায় ভাঙন শুরু হয়। এতে ৭টি বসতভিো ও কাঁচা রাস্তা পদ্মায় বিলীন হয়ে গেছে। প্রতিষ্ঠানগুলো হতে পদ্মার দূরত্ব খুবই নিকটবর্তী হওয়ায় যে কোনো সময় উক্ত প্রতিষ্ঠানসহ আশপাশের বেশ কিছু বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

স্থানীয়রা ‍আরো জানান, উপজেলায় তিনটি সরকারি প্রতিষ্ঠান বিলীনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। পদ্মার ভাঙন থেকে প্রতিষ্ঠানগুলোকে এখনই রক্ষা করার কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময় প্রতিষ্ঠানগুলো চিরতরে পদ্মাগর্ভে বিলীন হয়ে যাবে। 

বালিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান জানান, ১৯৮৮ সালে স্কুলটি নির্মাণ করা হয়। এরপর স্কুলটি পদ্মায় ভেঙে যায়। এরপর ২০০৬ সালে  স্কুলটি এখানে সরিয়ে এনে নির্মাণ করা হয়। স্কুলটির বর্তমান স্থানটিও ভাঙনের মুখে পড়েছে।

সরেজমিন ভাঙনকবলিত ফাজেলখাঁর ডাঙ্গী গ্রামে দেখা যায়, অনেকেই অসহায় ও নীরবে দা‍ঁড়িয়ে চোখের সামনে তাদের বসবাসের শেষ সহায়-সম্বল, একমাত্র মাথা গোঁজার ঠাঁই বসতবাড়ি পদ্মার গর্ভে বিলীন হতে দেখছেন।   

এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ জানান, চরভদ্রাসন উপজেলায় বালিয়াডাঙ্গী, ফাজেলখাঁর ডাঙ্গী, ছবুল্যা শিকদারের ডাঙ্গী গ্রামে পদ্মার ভাঙনের খবর পেয়েছি। বিভিন্ন স্থানে নদীভাঙন রোধে কাজ চলছে। বালিয়াডাঙ্গী, ফাজেলখাঁর ডাঙ্গী ও সবুল্লাহ শিকদারের ডাঙ্গী গ্রামের ভাঙন রোধে অস্থায়ীভাবে ডাম্পিংয়ের জন্য প্রায় ১৬ হাজার জিওব্যাগ বরাদ্দ হয়েছে।

তিনি আরো জানান, ইতোমধ্যে ফাজেলখা‍ঁর ডাঙ্গীতে পাঁচ হাজার জিওব্যাগ ডাম্পিং করা হয়েছে। বালিয়াডাঙ্গীতেও শীঘ্রই ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলা হবে। এখানে পাঁচ হাজার বালুর বস্তা বরাদ্দ দেয়া হয়েছে। তাছাড়া অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা করে ছবুল্যা শিকদারের ডাঙ্গী গ্রামেও ভাঙন রোধে জিওব্যাগ ফেলার প্রস্তুতি নেয়া হয়েছে বলে তিনি জানান। 

এমএসএম / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা