ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকান আগুনে পুড়ে ছাই


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৫-১১-২০২৪ বিকাল ৫:১৮

খুলনা মহানগরীর বড়বাজারের বার্মাশীল এলাকায় পাটের বস্তার গোডাউনসহ বেশ কয়েকটি দোকানপাটে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে প্রায় ১০টি দোকানের মালামাল পুড়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক ১০টা ২০মিনিটের দিকে স্টেশন রোডের বার্মাশীল এলাকার মেসার্স আহসান উল্লাহ নামের একটি পাটের বস্তার গোডাউনে আগুন লাগে। কিছু সময়ের মধ্যে তা পার্শ্ববর্তী ব্যবসায়ী সাইফুল ইসলামের গোডাউনসহ আরও বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুনে কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর আগুনের কারণ উদঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হবে।

T.A.S / T.A.S

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়