ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় মাদক কারবারিদের শাস্তির দাবিতে মানববন্ধন


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১৫-১১-২০২৪ বিকাল ৬:৩৯

দিনাজপুরের খানসামায় সুদারু রাজিয়া ও তার ছেলে মাদক ব্যবসায়ী ওয়ায়েজ কুরুনীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ নভেম্বর) জুম্মার নামাজের পরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া এলাকার শিমুলতলী মোড়ে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় এলাকাবাসীরা তাদের বক্তব্যে বলেন, সুদারু রাজিয়া ও তার ছেলে মাদক ব্যবসায়ী ওয়ায়েজ কুরুনীর এলাকায় দীর্ঘদিন যাবৎ গাজা, ইয়াবা ও ফেনসিডিল ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে এলাকার উঠতি বয়সী এবং স্কুল-কলেজ পড়ুয়া ছেলেরা দিন দিন মাদকাসক্ত হচ্ছে এবং মাদকের দিকে ঝুকে পড়ছে। এ কাজে বাধা প্রদান করলে তারা বিভিন্ন উপায়ে এলাকাবাসীদের মিথ্যা মামলাসহ বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে আসছে।

মানববন্ধনে এলাকাবাসী তাদের সন্তানদের মাদকের ছোবল থেকে বাঁচার জন্য জরুরি ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত এলাকা গড়তে প্রশাসনের কাছে সহায়তা চান।

মানববন্ধনের বক্তব্য রাখেন, রেয়াজ উদ্দিন, নজরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মোস্তফা, খাদেমুল, লিটন, জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শিমুলতলী হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের সদস্যসহ এলাকাবাসী।

T.A.S / T.A.S

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন