ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৫ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ১১:২৪

হিমালয়ের কাছাকাছি হওয়ায় তুলনামূলক শীতের প্রকোপ বেশি দেখা যায় উত্তরের জেলাগুলোতে। ইতিমধ্যে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে পঞ্চগড়ের জনপদ।

সকাল ৮টা নাগাদ সূর্য উঁকি দিলেও ঘন কুয়াশার কারণে ছড়াতে পারেনি উত্তাপ। কুয়াশায় হিমেল হাওয়ায় তীব্র হচ্ছে শীত। প্রতিদিন একটু একটু করে বাড়ছে শীতের অনুভূতি। এছাড়াও, হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাস ও কুয়াশায় ঢেকেছে পঞ্চগড় ও তেঁতুলিয়া। এতে তাপমাত্রা কমতে শুরু করেছে প্রতিদিনই। কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

রবিবার সকাল ৬টায় উত্তরের এই জেলায় সর্বনিম্ন ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়। গতকাল সকালে ১৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ রবিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল শনিবার ১৭ দশমিক ০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। সামনের দিকে যত যাবে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।

এদিকে সরেজমিনে ঘুরে দেখা যায়, গতকালের তুলনায় আজ ভোরে শীতের মাত্রা অনেকটাই বেড়েছে। পড়ছে হালকা কুয়াশা। শীতকে উপেক্ষা করেই ধান ক্ষেতে ছুটছেন কৃষকরা।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোরের সূর্য উঠলেও হালকা কুয়াশা ঝরা প্রকৃতি। সবুজ ঘাসের ডগায় টলমল করছে ভোরের শুভ্র শিশির। বৃষ্টির ফোঁটার মতো ঝরছে শিশির কণা। শিশির মাড়িয়ে কাজে যাচ্ছেন চাষিরা।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই শীতের মাত্রা বেড়েছে। সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। রাতে গায়ে কাঁথা জড়িয়ে ঘুমাতে হচ্ছে। উত্তরের এ জেলাটি বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বিধৌত এলাকা হওয়ায় অন্যান্য জেলার আগেই এই অঞ্চলে শীতের আগমন ঘটে। নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি থাকে।

শীতকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক কারিগরদের। শীতের প্রস্তুতি হিসেবে শীত আসার দুয়েক মাসের আগে থেকেই কর্মব্যস্ততা বেড়ে যায় কারিগরদের। এছাড়া ব্যবসায়ীরা তাদের দোকানে শীতের কাপড় আনতে শুরু করেছেন। বেড়েছে বিক্রিও।

T.A.S / T.A.S

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা